1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগের মধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি লায়েক ইবনে ফাজেল।

 

সৃষ্ট বন্যার দিন থেকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল নিজস্ব অর্থায়নে প্রথমে তিনি ভাদিতলা, মেহেরঘোনা ও জাগিরপাড়া এলাকায় অসহায় পরিবারের হাতে শুকনো খাবার, আর্থিক সহায়তা তুলে দেন। ত্রাণ বিতরণকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

ত্রাণ ও নগদ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ব্যক্তিগত উদ্যোগে পাওয়া সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিয়েছে।

 

চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল বলেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করব। মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net