1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার ( ১১ জুলাই ) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।

 

পরিদর্শনকালে তিনি রামু উপজেলার মিঠাছড়ি, রাজারকুল, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজার, বংকিম বাজার, মাইজপাড়া, হাসপাতাল সড়ক, জালালাবাদ ও

সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।

 

ত্রাণ বিতরণকালে এমপি কাজল বলেছেন, প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে দিচ্ছেন। বিএনপি সব সময়ই গণমানুষের দল হিসেবে কাজ করে এসেছে। পানিবন্দি ও অসহায় মানুষের জন্য যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকবো। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় দলীয় সর্বস্তরের নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

 

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকাগুলোতে অসহায় পরিবারের মধ্যে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়।

পরে তিনি পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন এমপি লুৎফুর রহমান কাজল।

এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দছাড়াও অংঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net