1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৪ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের পর যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

 

৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা সমবায় অফিসার কার্যালয়ে এ বাচাই কার্যক্রম শুরু করা হয়। এসময় ৫ টি পদের বিপরীতে প্রায় দেড় ডজনাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, আগামী ৮ আগষ্ট শনিবার সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। সমিতির প্রায় সাড়ে ৪ শতাধিক সদস্য রয়েছে। তৎমধ্যে সভাপতি- সহ সভাপতি, সেক্রেটারী, কোষাধ্যক্ষ ও সদস্য পদে ভোটগ্রহন করা হবে।

 

মনোনয়ন পত্র যাচাই- বাছাইয়ের দিন প্রার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

এতে ৩ জন সভাপতি,  ২ জন সহ সভাপতি,  ৩ জন সেক্রেটারী, ২ জন কোষাধ্যক্ষ, ও ৯ জন সদস্য পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ দিদারুল ইসলাম।

 

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য  ডাঃ আবদুল হামিদ, মাষ্টার এমরানুল কায়েস ও ঈদগাঁও উপজেলা প্রেসক্ৱাব সভাপতি সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net