1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪০ বার

মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সোচ্চার হতে হবে। তরুণ সমাজকে রক্ষায় পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কর্ণফুলী প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নুরুল আমিন মিন্টু বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে তরুণেরা বিপথে যাচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও কথিত থানার সোর্সের সহযোগিতায় মাদক কারবার চলমান রয়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নভিত্তিক অভিযান জোরদার করে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

তিনি আরও বলেন, কর্ণফুলীবাসীর দীর্ঘদিনের দাবি একটি আধুনিক হাসপাতাল। ২০২২ সালে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও পরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থান পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন হয়। তবে ২০২৬ সালে প্রকল্প যাচাই কমিটি ২৫০ শয্যার হাসপাতালকে যৌক্তিক নয় বলে মত দিলে বর্তমানে ১০০ শয্যার হাসপাতালের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।

 

এ সময় তিনি আরও বলেন- বন্যায় কর্ণফুলীর বহু মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের প্রতি তিনি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর, সহসভাপতি ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, সাধারন সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতি নিধি সিরাজুল ইসলাম অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাব-এর সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণী-এর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net