1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৮ বার

কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে ব্যবসায়ী মোঃ করিমের বিরুদ্ধে। তিনি বাঁশখালী উপজেলার বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার কস্তুরাঘাট এলাকায় কলার আড়তদার বলে জানা গেছে।

 

এ ঘটনায় চকরিয়া থানায় করিমকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী রবিউল আলম। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জনতলী গ্রামের রহিম উল্লাহর পুত্র।

 

ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল আলম জানান, দীর্ঘদিন ধরে তিনি আলী কদম থানছি এলাকা থেকে কলা সংগ্রহ করে বিক্রি করে আসছেন। গত ৪ জুলাই রাত ১০ টার দিকে যথারিতি জীপ ভর্তি কলা (আনুমানিক মূল্য ১লাখ ২৫ হাজার টাকা)  নিয়ে তিনি চকরিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে অভিযুক্ত করিম লোকজন নিয়ে গাড়িটি গতিরোধ করে মারধরের চেষ্টা চালায় এবং ১ লাখ ৪০ হাজার টাকা দাবী করেন। একপর্যায়ে গাড়ি থেকে কলা আনলোড করতে চাইলে স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা গা ঢাকা দেয়। পরে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘটনার বিষয়ে চকরিয়া থানায় অভিযোগ করা হয়।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কলা ব্যবসায়ী রবি আলমের কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল আড়তদার করিম। ঐ লেনদেনকে কেন্দ্র করে কলা ভর্তি জীপ গাড়ি আটকে টাকা দাবী করেন। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

 

বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে আড়তদার করিম বলেন, পাওনা টাকা দাবী করা হয়েছে। মানুষের সামনেই গাড়িটি ছেড়ে দেওয়া হয়। সেখানে কোনো অর্থ লেনদেন বা মারধরের ঘটনা ঘটেনি। তিনি ঘটনার সত্যতা যাচাইয়ে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

 

চকরিয়া থানার সূত্রে জানা গেছে, এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net