1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮১ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী- কালাপাড়া -ঈদগড় সড়ক নির্মাণ নিয়ে স্থানীয় বনবিভাগের নানা নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা অবিলম্বে সড়ক নির্মানের দাবী জানিয়ে স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

৩ জুলাই ( শুক্রবার) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ১১ কিলোমিটার সড়কের মধ্য ইতিমধ্যে উভয় পাশে প্রায় সাড়ে ৮ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। মাত্র ২. ৮ কিলোমিটার রাস্তা নিয়ে মাঝখানে নানা তালবাহানা শুরু করেছে বনবিভাগ। যেখানে শতবছরের চলাচল রাস্তা রয়েছে। সেখানে রাস্তা হলে একটা গাছও কাটা যাবেনা। বাড়বে রামু-লামা- নাইক্ষংছড়ি- চকরিয়াসহ ৪টি উপজেলার জনসাধারণের যোগাযোগ ও সেখানকার উৎপাদিত পন্য সরবরাহ।

 

বক্তার আরো বলেন, জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনের সাথে বাস্তবতার মিল নেই। দীর্ঘ বছরেও মধুশিয়া এলাকায় হয়নি হাতি-মানুষের দ্বন্ধ বা সংঘাত।

মিথ্যা অজুহাতে সড়ক নির্মানে বাঁধা হয়ে দাড়িয়েছে বনবিভাগ। সড়কটি চালু করা হলে কালাপাড়া, লাইল্যারমারপাড়া, কাগজিখোলা, রইগ্যাঝিরি এলাকার শিক্ষা ব্যবস্থা, কৃষি পণ্যের ন্যার্য দাম, চিকিৎসাসহ নানা সুবিধা বাড়বে। তারা অবিলম্বে সড়ক নির্মান কাজ চালু করে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

 

মানববন্ধনে ছাত্রনেতা রায়হান উদ্দীনের সঞ্চালনায় খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন আরমান, সাঈদ মোঃ শাহজালাল, যুবনেতা শীষ মোহাম্মদ রাশোল ও শ্রমিক নেতা কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, কালাপাড়া, লাইল্যারমারপাড়া, কাগজিখোলা, রইগ্যাঝিরি ও সাপেরগাড়া এলাকার লোকজন অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net