ঢাকা   ০৫:৩৩:৩৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে মো. নুরুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে।

 

শুক্রবার সকাল ১০টার দিকে গাছ কাটা নিয়ে ঝগড়ার জেরে ইউনিয়নের দক্ষিণ পাড়ায়া এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা  জানান, মো. নুরুল ইসলামের পুরোনো বসতভিটা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। তবে তিনি বর্তমানে ইউনিয়নের গোলডেবা এলাকায় বসবাস করেন। জায়গাজমির ভাগ–বাঁটোয়ারা নিয়ে নুরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই আবদুর রহিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

চকরিয়া থানার পুলিশ জানায়, আজ পুরোনো বসতভিটায় গাছ কাটছিলেন আবদুর রহিম। এ খবর পেয়ে সেখানে ছুটে যান তাঁর বড় ভাই মো. নুরুল ইসলাম। এ সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রহিম ও তাঁর পরিবারের সদস্যরা নুরুল ইসলামের ওপর হামলা করেন। হামলার এক পর্যায়ে নুরুল ইসলামের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, জায়গাজমি ও গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির পিঠে, পায়ে ও গলার নিচে একাধিক কোপের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি