1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হলেন আর্জেন্টিনা ও স্পেন। দেশজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের তাই উন্মাদনার শেষ নেই। প্রিয় দলের খেলা দেখতে অনেকেই করেছেন নানা আয়োজন। গতকাল বুধবার রাতে ছিল  সেমিফাইনাল খেলা। রাত ১টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। সেমিফাইনালের এ উত্তেজনাকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ছাগল জবাই করে ভুরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকরা।

 

বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজী তমিম গোলাল মার্কেটে এ ভুরিভোজের আয়োজন করা হয়। এ ভুরিভোজ আয়োজন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

 

এসময় ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ছৈয়দ আলম ও সদস্য সচিব আকতার কামালসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ইউনিয়নে ব্যবসায়ী নাছির উদ্দীন বাবুল বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকরা সেমিফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছি। এ জন্য আমরা ছাগল জবাই করেছি। ফাইনালেও বড় আয়োজন করা হবে।

 

আইনজীবি সহকারী ও যুবনেতা শীষ মোহাম্মদ রাশেল বলেন, আমরা আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা উপলক্ষে খাবারের আয়োজন করেছি। এখানে আমরা আর্জেন্টাইন সমর্থকরা খেলা দেখবো। যারা এখানে খেলা দেখতে আসবে তাদেরকেই খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net