1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।

 

সোমবার (২৭ জুলাই) বরমা এলাকার কেশুয়া রাস্তার মাথা এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক রোকন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।

 

এ সময় তিনি বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিল প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net