1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে' বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৮ বার

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, চব্বিশের জুলাই ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি দীর্ঘ সময়ের পর।  অনেক লড়াই সংগ্রামে পর ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি।

 

 

শনিবার বিকেল কুমিল্লা টাউনহল মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন,  বিগত নির্বাচনে কুমিল্লার ৯ টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারন জানেন এদেশে যতোবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এদেশে কাঙ্খিত উন্নয়ন হয়েছে তথা কুমিল্লার উনার হয়েছে। সবসময়ই উন্নয়নের জোয়ার এসেছে।  ইনশাআল্লাহ এবারও তার ব্যাতিক্রম হবে না।

 

 

মন্ত্রী বলেন,  আপনারা দেখেছেন সরকার গঠণের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয়েছে। এটা কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।  বিশেষ করে কুমিল্লা ৬ সদর আসনের যিনি সাংসদ সদস্য নির্বাচিত হয়েছে তিনি একজন স্বপ্নবাজ মানুষ।  রাজনীতিতে আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয় তা আমি উনার কাছ থেকে শিখেছি।

 

 

তিনি আরও বলেন,  প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য বড় একটি প্রকল্প আসছে। কুমিল্লা এখনো বিভাগ হয়নি, তারপরও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আসছে।

 

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

 

তিনি বলেন,  কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি। বিগত সরকারের সময় কুমিল্লা ছিলো বঞ্চিত।  এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারন বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।

 

 

তিনি বলেন,  আপনারন জানেন ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় সদ্য ঘোষিত বাজেটে ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  এতে করে ঢাকার সাথে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুরের রেল যোগাযোগ সহজ হবে, সময় বাঁচবে অন্তত ৩ ঘন্টা। এটা বর্তমান সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত।

 

 

মনিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা গঠন হয়ে গেছে।  সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন, কথা দিচ্ছি জনাব তারেক রহমানের হাতে এদেশ পথ হারাবে না।

 

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন ও সাবেক  যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম,  কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা,  দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net