1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান

মো. শাহজালাল মিয়া, নারায়াণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ জুলাই সারাদেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ জেলা।

 

এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দেশের ইমাম ও খতিবদের উদ্দেশে পাঠানো এক বার্তায় খুতবার আগে মুসল্লিদের কাছে একটি লিখিত আহ্বান পাঠ করে শোনানোর অনুরোধ জানানো হয়েছে।

 

বার্তায় বলা হয়, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লব সংঘটিত হয়। এ আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন এবং ৩০ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হন। তাদের মধ্যে অনেকেই এখনও দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ প্রেক্ষাপটে শহীদদের শাহাদাতের যথাযথ মর্যাদা, আহতদের দ্রুত সুস্থতা, অন্ধ ও পঙ্গুত্ববরণকারীদের কল্যাণ এবং বাংলাদেশের স্থিতি, শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য কামনা করে ৩১ জুলাই বাদ জুমা বিশেষ দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

 

সংগঠনটি দেশের আলেম-ওলামা, ইমাম, খতিব ও মুসল্লিদের এ দোয়া কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net