1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফছড়ি খালের ওপর নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। গত ৫ জুলাই মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন ও সমাজসেবক ভবতোষ শীলের যৌথ উদ্যোগে নির্মিত এ সেতুর উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি হাজী জামাল উদ্দিন সওদাগর।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ভবতোষ শীল, পলাশ দত্ত, আশীষ চন্দ্র দে, কৃষ্ণ দাশ, আজম উদ্দিন চিশতীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাফছড়ি খাল পারাপারে দুর্ভোগের কারণে এলাকার হাজারো কৃষক কৃষিজমিতে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এছাড়া পূর্ব দাশপাড়া এলাকার বাসিন্দাদের শ্মশানে যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এ কাঠের সেতু নির্মাণের ফলে কৃষকদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পূর্ব দাশপাড়াবাসীর শ্মশানে যাতায়াতের দীর্ঘদিনের সমস্যারও সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

উপস্থিত বক্তারা বলেন, জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net