1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৫ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে  ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন৷ গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টায়৷ জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের সাবেক  ইউপি সদস্য জুয়েল মিয়ার লোকজনের সাথে একই গ্রামের আমেরিকা প্রবাসী সাবেক মেম্বার কাপ্তান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিলো৷ এ ঘটনার সূত্রধরে গত ৮ জুন ২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ৪টায় আমেরিকা প্রবাসী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার চাচাতো ভাই বুদ্ধিপ্রতিবন্ধী নানু মিয়ার ঘরবাড়ীতে হামলা চালায়

যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য  জুয়েল মিয়ার পক্ষের  হারুন মিয়া সহ একদল উশৃংখল লোকজন৷ এতে আহত হন নানু মিয়া, তার স্ত্রী ডলি বেগম ও নবীগঞ্জ জন্তরী গ্রামের তার  জামাতা সুহেল মিয়া সহ আরো অনেকেই৷ এ ঘটনায় নবীগঞ্জ থানায় নানু মিয়ার স্ত্রী ডলি বেগম বাদী হয়ে ১৩জনকে আসামী করে নবীগঞ্জ থানায়  একটি মামলা দায়ের করেন৷ মামলাটি এফ,আই আর গণ্যে থানায় রুজু হওয়ায় আসামী পক্ষের লোকজন বিজ্ঞ আদালত হতে জামিনে এসে ক্ষিপ্ত হয়৷ এ ঘটনার সূত্রধরে ৯জুলাই বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিত অনুযায়ী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার লোকজনের ঘরবাড়ীতে হঠাৎ হামলার অভিযোগ উঠে৷ এনিয়ে উভয় পক্ষের লোকজন একপর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ অর্ধ শতাধিক লোকজন আহত হন৷ খবর পেয়ে  এলাকার লোকজন উপস্থিত হয়ে ও তাদের  আপ্রাণ প্রচেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংঘর্ষের খবর পেয়ে  নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এব্যাপারে ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষের লোকজন থানায় লিখিত অভিযোগ দেননি৷ অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net