1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

 

সোমবার (২০ জুলাই) দুপুরে তিনি আকষ্মিক এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

ইউএনওর আগমনে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

 

প্রধান শিক্ষক অঞ্জনা রাণী সাহা ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net