1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র উপকারভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে হোপ সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

 

শনিবার দুপুরে আলীয়াবাদ হোপ সংস্থার প্রধান কার্যালয়ে ২৫ জনের মধ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়।

 

হোপের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) অ্যাডভোকেট আব্দুল মান্নান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ – সভাপতি মো: ইকবাল হোসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বজলুর রহমান।

 

সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু কাওছার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।

 

বক্তারা বলেন, হোপ প্রতিষ্ঠাকাল থেকে অত্র এলাকার দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের আয়বর্ধক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । ছাগল পালন উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

উল্লেখ‍্য যে, হোপ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০১৩ সাল থেকে ১৩.৫০ লক্ষ টাকা ব্যয়ে ১ম পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প, ২য় ও ৩য় পর্যায়ে ৫০ জনকে ৬ মাস মেয়াদে প্রশিক্ষণ শেষে ৫০ টি সেলাই মেশিন, ৪র্থ ও ৫ম পর্যায়ে ১০ জনকে গরু প্রদান করা হয়েছে। এছাড়াও ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ অনুদান হিসেবে ১০ টি গবাদি পশু ও ৫০ টি স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও ফলজ গাছের চারা বিতরণ করেন।

 

এসময় হোপের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net