ঢাকা   ০১:৫১:২২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে

আলমগীর হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এ উপলক্ষে শুক্রবার দুপুর থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে উপজেলা টাউনহল মাঠে সমবেত হয়। বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সন্মেলনট আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।

 

পরে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনামসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

 

আলোচনা শেষে মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. নুরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এসময় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্মেলন কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি