1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৪ বার

ক্রীড়া প্রতিমন্ত্রীর পাবনা সফর সফল করতে ভাঙ্গুড়ায় প্রস্তুতিমূলক আলোচনা

নিবন্ধনপ্রাপ্ত যুব ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী ১৭ জুলাই মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক-এর পাবনা সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. শামীম হাসান। তিনি নিবন্ধনপ্রাপ্ত যুব ক্লাবগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, যুব সমাজকে দক্ষ, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশে নিবন্ধনকৃত যুব ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় উপজেলার বিভিন্ন নিবন্ধনকৃত যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ক্লাব নিবন্ধনের পর এটি ছিল উপজেলা যুব উন্নয়ন অফিসের আমন্ত্রণে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা, যা উপস্থিত প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

 

এ সময় আগামী ১৭ জুলাই মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর পাবনা আগমন উপলক্ষে অভ্যর্থনা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং যুব সংগঠনগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে উপজেলার যুব সংগঠনগুলোর সমন্বিত কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, নিবন্ধনপ্রাপ্ত যুব ক্লাবগুলো শুধু ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেই নয়, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসের সঙ্গে সমন্বয় রেখে সকল ক্লাবকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

মতবিনিময় সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা আগামী দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net