ঢাকা   ১২:২২:১৪ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি  সাবেক ছাত্রনেতা  এ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান বলেছেন- ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে- তা নাহলে শ্রমিকদের নিয়ে দূর্বার আনদোলন গড়ে তোলা হবে। তিনি ১০ জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক মাগুরা অডিটোরিয়ামে ষাষ্মামাসিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা গুলো বলেন। তিনি আরো বলেন – প্রবাসী শ্রমিকদের ন্যায্য সম্মান দিতে হবে,দেশের গার্মেস্টস শ্রমিকদেরকে আমাদের রাস্ট্র যথাযথ মর্যাদা দিচ্ছে না,সেই নারী শ্রমিকদের উপযুক্ত মর্যাদা দিতে হবে। এবার বাজেটে শ্রমিকদের কল্যাণে কোন শ্রম বান্ধব কোনো বাজেট নেই, অথচ নারী কার্ড, কৃষক কার্ডের নামে কি হচ্ছে?  এ্যাড, আতিক বলেন এবার বাম ধারার শ্রমিক আন্দোলনকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ধারার শ্রমিক আন্দোলন করতে হবে, আর সে আন্দোলনের শ্রমিকরা হবে ন্যায় ও সততা ভিত্তিতে গঠিত ইসলামী শ্রমিক আন্দোলন, যে আন্দোলন  আমাদের নেতা নবী মুহম্মদ (সাঃ) এর দেখানো শ্রমিক আন্দোলন।

 

শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী  ও যশোর কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আক্তারুজ্জামান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা জননেতা আব্দুল মতিন, ফেডারেশনের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মশিউর রহমান।

 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আসমত হুসাইন, মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাতনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, ফেডারেশনের জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মারুফ কারখী, ফেডারেশন শ্রীপুর উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলার প্রধান উপদেষ্টা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হুসাইন । ফেডারেশনের মহম্মদপুর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা নূর আহমেদ, মাগুরা পৌরসভার সহকারী উপদেষ্টা মাওলানা ফারুক আহমেদসহ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

সমাবেশে জেলার বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় পাঁচশত শ্রমিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি