1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পিসিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হামিদ রানাকে কেন্দ্রীয় চেয়ারম্যান ও রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

শনিবার (১৮ জুলাই) ঢাকা শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাবেক কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির সহ স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দেশি বিদশি এজেন্টরা পার্বত্য চট্টগ্রামকে অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে অধিকার বঞ্চিত করে তিলে তিলে অস্থিত্ব ধ্বংস করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র ও বৈষম্য রুখে দিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net