1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৩ বার

মানবিক ও সামাজিক সংগঠন “প্রত্যয়”-এর ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শুক্রবার (১৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের সফলতা, অর্জন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল— সামাজিক যোগাযোগমাধ্যম এবং জাতীয় গণমাধ্যমে সংগঠনের প্রচার-প্রচারণা আরও জোরদার করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন (ইউপি) কমিটি গঠন, সদস্যদের অংশগ্রহণে বার্ষিক শিক্ষা ও আনন্দভ্রমণের আয়োজন, মাসিক সদস্য ফি-এর নির্ধারিত পরিমাণ (এমাউন্ট) চূড়ান্তকরণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা।

 

এছাড়া সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করতে প্রতি মাসে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে স্কুলভিত্তিক পরিবেশ বিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনাও সভায় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

 

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যয়কে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net