1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২৭ বার

লাগাতার অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়ে দূর্ভোগের স্বীকার চট্টগ্রামের লোকজনকে দেখতে ছুটে এসেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় প্রবল বর্ষণে প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তার বার্তা পৌঁছে দেন। ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাৎ হোসেনসহ চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকা, নগরীর বায়েজিদ থানাধীন বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটলস্থল পরিদর্শন ও এলাকাবাসীকে সতর্ক করেন।

তিনি হাটহাজারী উপজেলার চিকনদন্ডী, শিকারপুর, মেখলসহ নিম্নাঞ্চল এলাকাগুলো পরিদর্শন এবং মেখল ইউনিয়ন এবং হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপাড়া এলাকার অসহায় কিছু পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সরকারি সহায়তার ত্রাণ তুলে দেন।

তিনি বলেন, চলমান সংকট কাটাতে প্রশাসনতো কাজ করছেই, এছাড়া স্থানীয় সামর্থ্যবানদেরকেও নিজ অসহায় প্রতিবেশীদের সাধ্যমতো পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন, এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net