1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার

জোড়া শালিক প্রকাশিত লেখক ফাহিম সব্যসাচী রচিত নতুন গ্রন্থ ‘অন্তরে অচিন পাখি’ (লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবনলেখ্য) নিয়ে কুমিল্লায় এক বিশেষ পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য বংশীবাদক এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী গাজী আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন আনন্দ আশ্রম, সাতমোড়া (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)-এর অধ্যক্ষ সাধ্বী শঙ্করী দত্ত।

 

 

গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণামূল্য এবং লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবন ও শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ, কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার এবং লেখক, আবৃত্তিশিল্পী ও যোগ প্রশিক্ষক কাজী মাহতাব সুমন।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. এরশাদ আলী। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শিউলি রায় ও শৈলী সূত্রধর স্বর্ণা।

 

 

বক্তারা বলেন, ‘অন্তরে অচিন পাখি’ কেবল একজন শিল্পীর জীবনকথা নয়, বরং বাংলার লোকসংগীত, লালন দর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠকের কাছে সমাদৃত হওয়ার পাশাপাশি গবেষক ও সংস্কৃতিমনস্ক মানুষের জন্যও মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

 

 

অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, লেখক, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। পুরো আয়োজনটি ছিল বই, সংগীত ও লালনচর্চাকে ঘিরে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net