1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৫ বার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে।

 

তিনি আজ সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, বর্ষা মৌসুম জুড়ে দেশের সব পরীক্ষাকেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

 

মন্ত্রী বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলেই পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘এ পর্যন্ত শুধু কুমিল্লা সরকারি কলেজেই উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে। কলেজ প্রাঙ্গণ প্লাবিত হওয়ায় সেখানে জটিলতা সৃষ্টি হয়েছে।’ তবে কয়েকটি কেন্দ্রে পানি প্রবেশ করলেও কর্তৃপক্ষ দ্রুত কেন্দ্র স্থানান্তর করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে।

 

মিলন বলেন, সরকার পরীক্ষা নিয়ে অত্যন্ত আন্তরিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

 

তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশের পর প্রশাসনিক ত্রুটির কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তাহলে সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে।

 

মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা ইতোমধ্যে এমন ব্যবস্থা নিয়েছি এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সেই সুযোগ থাকবে।’

 

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন।

 

তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো ভুল বা ঘাটতির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে পুনঃপরীক্ষা আয়োজনের বিধান রয়েছে।

 

মন্ত্রী বলেন, ‘এই শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থাতেই আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না এবং করবও না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net