1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫০ বার

 

দীর্ঘদিনের প্রত্যাশার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্তে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এ সিদ্ধান্তের মাধ্যমে বরুড়ার স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো এবং ভবিষ্যতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

 

 

 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে শয্যা সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাবে বরুড়ার মানুষকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে যেতে হতো। এতে সাধারণ মানুষকে সময়, অর্থ ও ভোগান্তির পাশাপাশি নানা ধরনের দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে।

 

 

 

এ প্রসঙ্গে বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলাউদ্দিন বলেন, “বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত বরুড়াবাসীর বহুদিনের স্বপ্নপূরণের একটি ঐতিহাসিক মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই উন্নয়নের ধারাবাহিকতায় হাসপাতালটিতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সকল বিভাগ চালু হলে বরুড়ার মানুষ নিজ উপজেলাতেই মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। আমরা এই মহৎ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে বরুড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

 

 

 

তিনি আরও বলেন, ১০১ শয্যায় উন্নীত করার এই সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি সংযোজন, ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, ICU, NICU, HDU, CCU এবং আধুনিক অপারেশন থিয়েটার স্থাপনের মতো উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

 

 

 

সংগঠনটি আশা প্রকাশ করে, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে। এর ফলে বরুড়ার মানুষ নিজ উপজেলাতেই অধিকাংশ উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং জেলা কিংবা রাজধানীমুখী হওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

 

 

 

বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমনের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net