1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭০ বার

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার পূর্ব ভূজপুর ইউনিয়নের মীরখিল এলাকায় ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জুগিনীঘাটা ব্রিজের উত্তর পাশে একটি কৃষিজমিতে।

 

নিহতরা হলেন মোহাম্মদ হাশেম (৫০), পিতা- মৃত আবুল কাশেম, কারিগর পাড়া, মীরখিল, পূর্ব ভূজপুর এবং মোহাম্মদ ইউনুস (৩৫), পিতা- মৃত মাহবুবুল আলম, সোনার বাপের বাড়ি, পশ্চিম পাড়া, মীরখিল, পূর্ব ভূজপুর, ফটিকছড়ি উত্তর উপজেলা, চট্টগ্রাম।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাশেমের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অপরদিকে মোহাম্মদ ইউনুসের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, দুই কৃষক ধান রোপণের কাজ করছিলেন। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার কৃষিজমির কাদাপানিতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিবহন করছিল। অজান্তেই তারা বিদ্যুতায়িত কাদায় প্রবেশ করলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

স্থানীয় ৪নং ভূজপুর ইউনিয়নের সদস্য শেখ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন, খবর পাওয়ার পর তিনি থানা পুলিশ, বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসে বারবার ফোন করলেও দ্রুত সাড়া পাওয়া যায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় স্থানীয় লোকজনও ভয়ে তাদের কাছে যেতে পারেননি। ফলে দীর্ঘ সময় তারা বিদ্যুতায়িত অবস্থায় পড়ে ছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

 

তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজনই দরিদ্র কৃষক ছিলেন এবং তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়বে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net