1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলার মাঝিকাড়া-গোপালপুর সড়কে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

 

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে এ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন কালে তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ও চারা বিতরণ করা হয়।

 

এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নবীনগরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছের চারা লাগানোর পাশাপাশি সে গুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

 

একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুবদল নেতা মো. মজনুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net