1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয়

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার

মিয়ানমারের যেকোনো অভ্যন্তরিণ ঘটনা বাংলাদেশকে আগেও যেমন স্পর্শ করেতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাঁদের চলমান সংঘাত দেশে কোন প্রভাব পড়বে না। কারণ, আমাদের ভিত্তি অনেক মজবুত বলে মন্তব্যে করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

 

গতকাল শুক্রবার ( ০৩ জুলাই ) দুপুরে পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হল রুমে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, ”হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয়। মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কক্সবাজারসহ সারা দেশে মাদকের আগ্রাসন বেড়ে যাচ্ছে ; এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। সম্প্রীতির মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের লক্ষ্য।

 

রামুর বৌদ্ধ বিহারের ঘটনাকে পরিকল্পিত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভাজন সৃষ্টি করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁদের সেই পরিকল্পনা সম্মিলিতভাবে রুখে দেওয়া হয়েছে। তিনি বলেন, সম্প্রীতির শহর কক্সবাজার; এই শহরকে সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবো। বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের আবেদন আন্তরিকতার সাথে বাস্তবায়নের আশ্বাস দেন এমপি লুৎফুর রহমান কাজল।

 

অভিষেক ও শপথ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান মি. অজিত রঞ্জন বড়ুয়া। সমিতির কক্সবাজার জেলার সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আর-ও বক্তব্যে রাখেন, পৌরসভার প্রশাসক শামীম আল ইমরান, কেন্দ্রীয় কমিটির সি: ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী মৃপাংক প্রসাদ বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, পরিমল বড়ুয়া ও সুজন বড়ুয়া নিপু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net