1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন 

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উত্তরা ব্যাংক, কসবার গোপীনাথপুর শাখা ম্যানেজার আরিফুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার) এর উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় নবীনগর পৌর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

কৃষি ব‍্যাংকের ম‍্যানেজার আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও মো. ফরিদুল আলমের (সোশ্যাল ইসলামী ব্যাংক) এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের ম‍্যানেজার আশ্রাফুল হক ব্রাক ব‍্যাংকের ম‍্যানেজার মোঃ সুমন, ইসলামী ব্যাংক ম‍্যানেজার আবু নোমান কাউসার, রূপালী ব‍্যাংকের ম‍্যানেজার আশিকুর রহমান, অগ্রণী ব‍্যাংকের ম‍্যানেজার আব্দুল আলাউল হক প্রমূখ।

 

বক্তারা বলেন, গত ৬ জুলাই কসবার গোপীনাথপুর উত্তরা ব্যাংকে গ্রাহককে টাকা দিতে দেরি হওয়ায় উক্ত গ্রাহক ব্যাংকের ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) আরিফুল ইসলামের অতর্কিতভাবে হামলা করে। আহত আরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুবরণ করেন।

 

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানায়। নতুবা নবীনগর ব্যাংকার্স ফোরাম কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net