ঢাকা   ০৩:৪০:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগান নিয়ে ফরিদপুরের মধুখালীতে (মধুখালি থেকে ভাটিয়াপাড়া রেললাইনের দু’পাশে) শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে ব্যাতিক্রিমী উপায়ে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৭ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবার দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে খেজুর বীজ বোপন কর্মসূচীর উদ্বোধন ও বক্তব্য রাখেন মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টে্শন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীপুর প্রতিবন্ধী সংস্থার সহসভাপতি মিরান্নাহার, সাংগঠনিক সম্পাদক কাজী তকিবুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস মল্লিক, ইন্জিনিয়ার কামরুল ইসলাম, মোঃ মগগুল হোসেন, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মোঃ হামিদুল ইসলাম মল্লিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে পর্যায়ক্রমে খেজুরের বীজ বোপণ করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী। তিনি পরিবেশ রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা রেললাইনের দুপাশে খেজুরের বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। খেজুর বীজবোপন কর্মসুচীটি সার্বিক তদারোকি করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি