1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫২ বার

মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬  পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই  বৃহস্পতিবার সকালে  ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প পুস্তক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের কার্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এসময় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিলে  । পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল  শেষে শহরের নোমানী ময়দান সংলগ্ন  মাগুরা জেলা অডিটোরিয়াম জেলা প্রশাসনের আয়োজনে  জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ,জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত  আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু,  ইসলামী আন্দোলনের মাওলানা নাজিরুল ইসলাম, হেফাজতে ইসলামের  জেলা সভাপতি মাওলানা জাবের তাজাল্রাসহ আরো অনেকে।   সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার  কঠোর আন্দোলনের মাঝে এদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই শহীদ আন্দোলনে সারা দেশের মতো মাগুরা জেলায়ও ১০ জন শহীদ আত্মহতি  দিয়েছেন। তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। শহিদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।  আমরা নতুন বাংলাদেশে স্বপ্নের বীজ বুনতে পারছি। আমরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহিদ পরিবারবর্গ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। তাছাড়া  জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের্্যালী আলোচনা সভা ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে  বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া জুলাই  শহীদের আত্বার   মাগফেরাত কামনায়  বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া এবং  মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net