1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার

মাগুরা শ্রীপুরের ১নং গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের জোড়া ব্রীজ থেকে ইছাপুর মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা হওয়ায় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে। রাস্তার বেহাল দশায় ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত।

১৩ জুলাই সোমবার সরেজমিনে দেখা যায়, চাকদাহ জোড়া ব্রীজ থেকে ইছাপুর (বিএনপি) মোড় প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

 

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহনের যাতায়াত ব্যাহত হওয়ায় বিকল্প রাস্তায় যেতে হয়। এতে সময় ও খরচ দুটিই বাড়ছে।

 

ওই গ্রামের কৃষক আকমল হোসেন জানান, ফসল নিয়ে বাজারে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না।

ভ্যান চালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা আর কাঁদার কারণে গাড়ি চালাতে পারছিনা। চালাতে গেলে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়।

 

স্থানীয়রা বলেন, এ রাস্তায় মালমাল আনা-নেওয়া করতে অতিরিক্ত ভাড়া লাগছে, এতে ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে।

 

তারা আরো বলেন, আমরা এ রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে আছি। ৫ মাস হয়ে গেছে শ্রীপুর প্রকৌশলী অফিসে আবেদন করেছি, আমরা চাই অতি দ্রুত রাস্তাটি পাঁকা করাসহ স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।

 

শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন,রাস্তাটির কাজের জন্য আবেদন হয়েছে, এলাকাবাসী উপজেলা প্রকৌশলী অফিস বরাবর পাঁকা রাস্তার আবেদন করেছে, খুব দ্রুতই রাস্তাটি পাকা করার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net