1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

পবিত্র ঈদুল আজহা ও বাংলা নববর্ষ উপলক্ষে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো নির্বাচনী বিলবোর্ড চুরির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইন।

আজ এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

 

বিবৃতিতে অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইন বলেন,

 

“ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাগুরা শহরের বিভিন্ন স্থানে আমার নির্বাচনী ফেস্টুন টাঙানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ৯ জুলাই (২০২৬) দিবাগত রাতে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাগুরা শহরের এসপি অফিসের সামনের চৌরঙ্গী মোড় এবং কদমতলা সোনালী ব্যাংকের সামনের মোড় থেকে দুটি নির্বাচনী বিলবোর্ড খুলে নিয়ে যায়। এটি একটি কাপুরুষোচিত কাজ এবং সুস্থ গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চার পরিপন্থী।”

 

তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে জনগণের জোয়ার এবং নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করা যাবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তিনি প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন।

 

উল্লেখ্য, এই বিলবোর্ড চুরির ঘটনায় মো: আজমত হোসাইনের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করা হয়েছে। তিনি মাগুরার শান্তিপ্রিয় জনগণকে এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net