1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৩ বার

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ১২ জুলাই রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্বে এবং  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার  পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, ,জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু,  মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহসিন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মহম্মদপুর, শালিখা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান , মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান,  মাগুরা জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

 

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা,  স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান।  সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সময় তৎপর রযেছে। তিনি বিভিন্ন গুরুত্বপুর্ণর্ণ মামলার  উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন। খুন ডাকাতি, যৌন হয়রানি, নারী শিশু নির্যাতন, ধর্ষন প্রতিরোধ,বাল্য বিয়ে, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরা চলন প্রতিরোধে অভিযান খাদ্যে ভেজাল, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন  বিষযে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net