1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন

মো.আলী মুবিন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২০)-কে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২ মাস ১৭ দিন পেরিয়ে গেলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না পেয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত মানবন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

মামলার বিবরণ,নিহত সুরাইয়ার মা মনোয়ারা বেগম বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৪২, তারিখ: ২৭ এপ্রিল ২০২৬। ধারা: ৩০৬ পেনাল কোড। মামলার আসামিরা হলেন,নাসির হোসেন মোমিন, নাদিম, শিমুল, রাতিন, সর্ব পিতা: বাবু মিয়া, এবং বাবু মিয়া ও বেবি বেগম। বাদি ও আসামির ঠিকানা: বাসা-৬, লাইন-১৭, রোড-১১, ব্লক-সি, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

 

পরিবারের অভিযোগ,বাদী ও পরিবারের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য সুরাইয়া ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাতে আসামিরা সুরাইয়াকে নির্মমভাবে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে। ভোর ৬টা থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাসায় তার মরদেহ পাওয়া যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নাসির সুরাইয়াকে নিয়মিত মানসিক নির্যাতন করতো।

 

পুলিশি হয়রানি ও তদন্তে অনীহার অভিযোগ, নিহতের পরিবার গুরুতর অভিযোগ করে বলেন, থানায় মামলা করতে গেলে আসামি পক্ষ আগেই উপস্থিত ছিল। তদন্তকারী এসআই মোহাম্মদ আবুসামা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান। পরে ওসি এ কে এম আলমগীর জাহানের কাছে গেলে তিনি গালাগালি করেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বাদীকে দিয়ে স্বাক্ষর করিয়ে থানা থেকে বের করে দেন।

 

পরিবারের দাবি, ঘটনার ২ মাস ১৭ দিন হলেও এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। উল্টো আসামিরা বাদী পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

 

দাবি,একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মামলাটি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net