1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭০ বার

খাগড়াছড়ির রামগড়ে এক অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন অনুসরণ, মোবাইলে বিরক্ত করা এবং অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রামগড় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে প্রায় দুই মাস ধরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদ্রাসায় যাওয়া-আসার পথে অনুসরণ করে আসছিল বলে পরিবারের দাবি।

ছাত্রীর বড় ভাই লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে ছাত্রীর বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেন। পরে ছাত্রী ফোন রিসিভ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে পছন্দ করার কথা জানান এবং মাদ্রাসায় যাওয়া-আসার সময় অনুসরণ করার দাবি করেন। একপর্যায়ে তিনি কথাবার্তা না বললে “তোমাকে তুলে নিয়ে যাব” বলে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ছাত্রীর ভাই ফোনে কথা বললে অভিযুক্ত ব্যক্তি ছাত্রীকে বিয়ে করতে আগ্রহী বলে দাবি করেন এবং বিষয়টি বড় না করার জন্য চাপ সৃষ্টি করেন। অন্যথায় তুলে নেয়ার হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, তিনি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন এবং “আপনি যা পারেন করেন” বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন।

পরিবারের দাবি, এ ঘটনার পর থেকে ওই ছাত্রী চরম মানসিক আতঙ্কে রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে সে নিয়মিত মাদ্রাসায় যেতেও ভয় পাচ্ছে, ফলে তার লেখাপড়াও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিবারের সদস্যরাও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। থানায় অভিযোগ দেয়ার পরেও বিভিন্ন সনয় ফোনে হুমকি পান।

হুমকির ব্যাপারে ছাত্রীর ভাই রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম কে জানালে তিনি বলেন পুলিশ কি মাদ্রাসায় আসা যাওয়ায় নিরাপত্তা দেবো, নিরাপত্তা দেয়া সম্ভব না।

লিখিত অভিযোগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর, কলের সময় এবং অন্যান্য তথ্য প্রযুক্তিগতভাবে যাচাই করে তার পরিচয় শনাক্ত করা সম্ভব। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং অপ্রাপ্তবয়স্ক ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামগড় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net