1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ বার

বৃদ্ধ নুরুল কবির বয়স ৭০ ছাড়িয়েছে। নানা অসুখে জর্জরিত। রয়েছে শ্বাসকষ্টও। দীর্ঘ ২ সপ্তাহ ধরে পড়ে আছেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাশে খুটাখালী যাত্রী ছাউনিতে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে

 

ছড়িয়ে পড়লে টনক নড়ে তারই প্রবাস ফেরত কনিষ্ট ছেলে মিজানুর রহমানের। মিজান চট্টগ্রাম থেকে ছুটে আসেন বাবার খুঁজে।

 

গত সোমবার (১৯ জুলাই) বিকেলে বাবাকে কুলে তুলে নিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিওতে। বাইরে ছেলে মিজান বাবার জন্য অপেক্ষা করছেন। তবে পরিবারের অপরাপর সদস্যদের কারো কোন খবর নেই। কারন তিনি ২য় বিয়ে করে ছেলে- সন্তানদের অত্যাচার ও জমি-জমা টাকা পয়সা থেকে বঞ্চিত করেছেন। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বউ নিয়ে ভাড়া বাসায় চলে তার সংসার।  শেষ মুহূর্তে স্ত্রীও তাকে ফেলে চলে যান। বাধ্য হয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন। নুরুল কবির কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাঁশকাটা গ্রামের মৃত পেটান আলীর পুত্র।

বৃদ্ধের অভিযোগ, তিনি অসুস্থ। পরিবারের কেহ তার খোঁজ নিচ্ছেন না। ২ সপ্তাহ ধরে না খেয়ে বাধ্য হয়ে রাস্তায় পড়ে থাকছি। তাদের কারনে আজ আমি ঘর- বাড়িহারা।

 

যদিও ছেলে মিজান জানান, আমার বাবা আরেকটি বিয়ে করেন। যার কারনে দীর্ঘ বছর ধরে আমাকেসহ বাড়িছাড়া করেন পরিবারের সদস্যরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বাবাকে পড়ে থাকতে দেখতে পাই। আমি এলাকার বাইরে থাকি, বিধায় আসতে দেরি হয়েছে। আমি বাবার চিকিৎসার জন্য সদর হাসপাতালের ভর্তি করেছি।

 

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামপুরে। ছোটবেলা থেকে চট্টগ্রামে থাকি। বর্তমানে দুবাই প্রবাসী। চিকিৎসার পর বাবাকে ঘরে ফিরা হবে।

 

এদিকে ছেলে মিজানের কথা কেউ বিশ্বাস করতে পারছেন না সড়কের পাশে বৃদ্ধকে পড়ে থাকতে দেখা স্থানীয়রা।

 

একাধিক ব্যক্তি জানান, গত ৫ জুলাই সকাল থেকে বসে থাকাবস্থায় মহসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর  যাত্রী ছাউনিতে আমরা দেখেছি ওই বৃদ্ধকে। ওই বৃদ্ধ বলেছিলেন— তার স্ত্রী-ছেলে মেয়ের কারনে তিনি ঘরহারা হয়েছেন। ওই বৃদ্ধ শুরু থেকে তার নিজের নামসহ সব বলেছেন। কিন্তু জটিল রোগে আক্রান্ত হওয়ায় রাস্তা ছিল তার ভরসা। একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফেসবুকের ভিডিওতে নানা মন্তব্যও করেন। তারা বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মং টিংঞো বলেন, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঐ বৃদ্ধকে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে।  যেহেতু তার ছেলে আছেন। চিকিৎসা শেষে পরে ওই বৃদ্ধের ছেলে তার বাবাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net