1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট ও কাশেম নূর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাউজানের কদলপুরে অবস্থিত কাশেম নূর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে লায়ন মুনমুন সুলতানা এমজেএফের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. মুসলিম চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলালউদ্দিন চৌধুরী এমজেএফ, ট্রেজারার লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জিএসটি লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার, অ্যাডমিন) লায়ন জাহানারা বেগম এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন আবেদা বেগম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শিপ্রা বড়ুয়া এবং সেক্রেটারি-১ লায়ন সিজারুল ইসলামসহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট ও কাশেম নূর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাউজানের কদলপুরে অবস্থিত কাশেম নূর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে লায়ন মুনমুন সুলতানা এমজেএফের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. মুসলিম চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলালউদ্দিন চৌধুরী এমজেএফ, ট্রেজারার লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জিএসটি লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার, অ্যাডমিন) লায়ন জাহানারা বেগম এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন আবেদা বেগম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শিপ্রা বড়ুয়া এবং সেক্রেটারি-১ লায়ন সিজারুল ইসলামসহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net