1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

 

এর অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া এলাকার রাঙ্গামাটি ক্যাফে জলতরঙ্গ রেস্টুরেন্টে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোখরেজুল হোসাইন মুকুল, সেক্রেটারি মাহমুদুল হাসান এবং বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোফাস্সেল হক। এছাড়াও ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

 

মতবিনিময় সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, এবং আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং জনস্বার্থে উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভার শেষে উপস্থিত সবার কাছে দোয়া, সহযোগিতা ও সার্বিক সমর্থনা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net