1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার

শ্রীনগর উপজেলায় বিএনপির এক নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধর করার অভিযোগ উঠেছে।এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। বুধরার সন্ধ্যা ৬টায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও দাখিল মাদ্রাসা সংলগ্ন গোপালের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের জয়নাল মোল্যার ছেলে আমির হোসেন (৪৩) ছেলে। এ ব্যাপারে আমির হোসেন শ্রীনগর থানায় বুধবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ শেখের হুকুমে ১০/১২ জন পরিকল্পিত ভাবে প্রবাসি আমির হোসেনকে ডেকে এনে মারধর করে। তার গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য অনুমান ২ লক্ষ ২৫ হাজার টাকা পরিহিত প্যান্টের পকেট থেকে নগদ ১৫ হাজার টাকা জোরপূর্বক নিয়া যায়। এ সময় তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

 

এই বিষয়ে অভিযুক্ত ইউসুফ শেখ বলেন, তার সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে। আর কিছুই হয়নি।

 

এ বিষয়ে জানতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়াকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net