1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা এলাকায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তা ও ব্রিজ-সংলগ্ন জায়গায় বালু ফেলে দখলের চেষ্টা করা হচ্ছে।

 

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলার সংশ্লিষ্ট সাব-ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজের ব্লক থেকে ১০ ফুট জায়গা ছেড়ে দিয়ে বালু ফেলা যেতে পারে। তবে কোনো সরকারি জায়গায় অবৈধভাবে বালু ফেলার অনুমতি নেই।

 

অভিযোগের বিষয়ে উত্তর মেন্দা গ্রামের হারানের ছেলে মোশাররফ বলেন, “এটি আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। সরকার যখন ব্রিজ নির্মাণ করেছে, তখন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুলের সময় আমাদের জায়গা নেওয়া হয়। কিন্তু এর বিপরীতে আমরা কোনো ক্ষতিপূরণ বা অর্থ পাইনি।”

 

ডিজার (বুলডোজার) দিয়ে বালু ফেলার বিষয়ে জানতে চাইলে মোশাররফ বলেন, “সারা দেশের মানুষই বালু ফেলছে। তাদেরটা যদি বৈধ হয়, তাহলে আমাদেরটাও বৈধ।”

 

তবে জমিটির প্রকৃত মালিকানা, ক্ষতিপূরণ প্রদান করা হয়েছিল কি না এবং সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তের পরই চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net