1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার

আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১৩ বার

প্রয়াত সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি আতাহার ইকবালের রুহের মাগফিরাত কামনায় জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল, স্মরণসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মরহুমের পেশাদার সাংবাদিকতা, সততা ও সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি’র সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গণি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, সহকারী মহাসচিব অ্যাডভোকেট জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য ও সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন আজাদ এবং কক্সবাজার প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক ইমাম খায়ের।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি শেফাইল উদ্দিন ও খৈয়ম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক রতন দে, অর্থ সম্পাদক নাছিমা আক্তার,সদস্য শাখাওয়াত হোসেন,চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসেন, উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন তানিয়া, সাধারণ সম্পাদক এম. সাত্তার, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুন রশীদ রামু উপজেলা কমিটি সভাপতি  কায়েদ আলম কায়সার, ঈদগাঁও উপজেলা কমিটির সম্ভাব্য সভাপতি সেলিম উদ্দিন, সম্ভাব্য সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, হোসাইন শরীফ, মনজুর আলম, কবি জসিম উদ্দিন, বাবুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

স্মরণসভায় বক্তারা বলেন, আতাহার ইকবাল ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সাংবাদিক সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

 

পরে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, উপজেলা কমিটিগুলোকে শক্তিশালী করা, সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

কেন্দ্রীয় নেতারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net