1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড বাংলাদেশ। এ সময় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বেসরকারি মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকারের পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) সাতকানিয়া শাখা কার্যালয়ে মুসলিম এইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বন্যার এই দুর্যোগে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। একই সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থা ও মানবিক সংগঠনের ত্রাণ কার্যক্রম সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। এ জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

 

তিনি আরও বলেন, দুর্যোগের সময় দল-মত নির্বিশেষে সবাইকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তার এ ধারা অব্যাহত রাখতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান এবং মুসলিম এইড বাংলাদেশের ডাইরেক্টর অব অপারেশন মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী।

 

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে শাহজাহান চৌধুরী এমপি নলুয়া, আমিলাইষ ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদেও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net