ঢাকা   ১২:২৫:০৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র নির্দেশনায় হাটহাজারী অঞ্চলে টানাবৃষ্টির কারণে প্লাবিত এলাকাগুলোতে নিয়মিতই কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এবার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। তাঁরা সিভিল প্রশাসনের সাথে দূর্যোগ মোকাবেলায় সহযোগিতা করছেন।

 

এরই অংশ হিসেবে হালদা নদী তীরবর্তী বিভিন্ন জায়গায় দূর্যোগ পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এবং উত্তর মাদার্শার বাড়িঘোনার ৯নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে। বেশ কিছু বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে উদ্ধার করা হয়েছে।

 

অশেষ সহযোগিতার জন্য সেনাবাহিনীর দায়িত্বরত কম্পানি কমান্ডার মেজর জামান ও তার টিমকে প্রশাসনের পক্ষে ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন এবং প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব মোহাম্মদ আকবর আলী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি