আজ মঙ্গলবার ১৭ জুলাই বেলা সাড়ে ১১টায় চন্দনাইশ দোহাজারীতে বন্যার্তদের মাঝে সাহায্য বিতরণ মঞ্চ ভেঙ্গে পড়ে যায় অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসনে, সংসদ সদস্য যথাক্রমে, এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, এনামুল হক, জসিম উদ্দীন, জেলা প্রশাসক জাহেদ মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য ইখতিয়ার হোসেন, জসিম উদ্দীন, মোজাম্মেল হক বেলালসহ স্থানীয় নেতৃবৃন্দসহ অর্ধশাতিক নেতা-কর্মীর ভাড়ে ভেঙ্গে পড়ে মঞ্চ। এসময় ত্রাণ নিতে আসা মিনু আকতার, আয়শা আকতার, রাশেদা আকতার, মোঃ আয়ুবসহ অনেকেই আহত হন। আহতদেরকে স্থানীয় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আয়োজকদের অন্যতম যুবদল নেতা ইফতেয়ার উদ্দীন সুমন বলেছেন, মঞ্চের ধারণ ক্ষমতার বেশি লোক উঠার কারণে ভেঙ্গে পড়েছে। তাছাড়া ডেকোরেশনের লোকজন ভালোভোবে তৈরি করেছে বলে জানিয়ে ছিল। আহতরা গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আমি তাদের দেখতে যায়। এসময় ৫ হাজার মানুষের মাঝে ১২ পদের ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়ে ছিল। তবে কোন ধরণের তালিকা প্রস্তুত করা হয়নি বলে জানান।