জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতাধীন পঞ্চম জেলা পানি সরবরাহ প্রকল্প ও কুমিল্লা পৌর সভার বর্তমান কুমিল্লা সিটি করপোরেশনের পানি সুপার মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা নগর ভবন কেন্দ্রীয় জামে মসজিদে মালেক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন, সহ-প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বি.এম আসনান স্বাধীন মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন বলেন, “আমার বাবা সততা ও দায়িত্বশীলতার সাথে দীর্ঘদিন কুমিল্লা পৌরসভায় কর্মরত ছিলেন। আমরা দুই ভাই ও তিন বোন দেশে-বিদেশে কর্মরত আছি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে মালেক-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।”
তিনি আরও জানান, তাঁরা পাঁচ ভাই-বোন এই ফাউন্ডেশনের ব্যয় নির্বাহ করেন। এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা হয় এবং এর অধীনে একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসাও পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়া ২০২০ সালের ৮ জুলাই ক্যানাডার ব্রাম্পটন শহরে ইন্তেকাল করেন।