1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ

সংবাদ সম্মেলনে ৩৬ শেয়ারধারীর ন্যায়বিচারের দাবি, মানববন্ধনের ঘোষণা

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪ বার

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে অবস্থিত আল হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেডের শেয়ার নিবন্ধন, আয়-ব্যয়ের হিসাব এবং প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের বঞ্চিত দাবি করা একদল শেয়ারধারী। তারা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

শনিবার (১৮ জুলাই) সকালে কেরানীহাটের সি ওয়ার্ল্ড কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঞ্চিত শেয়ারহোল্ডার পরিষদের আহ্বায়ক মো. আরাফাত হোসাইন ফয়সাল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হাসপাতালের শেয়ার বিক্রির মাধ্যমে ৩৬টি পরিবারের কাছ থেকে অর্থ গ্রহণ করা হলেও এখনো তাদের নামে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (RJSC)-এ শেয়ার নিবন্ধন করা হয়নি এবং শেয়ার সার্টিফিকেটও দেওয়া হয়নি। তবে শেয়ার কেনার রসিদ ও ব্যাংক লেনদেনের কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গত প্রায় ১৭ মাসে আয়-ব্যয়ের কোনো হিসাব শেয়ারধারীদের কাছে উপস্থাপন করা হয়নি। হিসাব চাইতে গিয়ে কয়েকজন শেয়ারধারী হুমকি-ধমকির মুখে পড়েছেন বলেও তিনি দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানে নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এছাড়া হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকজন শেয়ারধারী ও তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এ বিষয়ে সাতকানিয়া থানা ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

 

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—৩৬ জন শেয়ারধারীর নামে দ্রুত RJSC-তে শেয়ার নিবন্ধন ও শেয়ার সার্টিফিকেট প্রদান, গত ১৭ মাসের আয়-ব্যয়ের নিরীক্ষাসহ পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, প্রশাসনের নির্দেশনা অমান্যের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমের অনিয়ম তদন্ত করা।

 

দাবি আদায়ে আগামী ২৮ জুলাই আল হায়াত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণাও দেন শেয়ারধারীরা।

 

এসময় উপস্থিত ছিলেন আরমান হোসেন, জামাল উদ্দীন, সেখ আহমদ বাবু, শাহ আলম, আবদুল গফুর,কায়সার হামিদ প্রমুখ।

 

এ বিষয়ে আল হায়াত হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net