1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি

ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের নজির স্থাপন করেছে ঈদগাঁহ গ্রামার স্কুল। বেসরকারি বিদ্যালয়ের জন্য নির্ধারিত ২০ শতাংশ কোটায় বরাদ্দকৃত ১১টি বৃত্তির সবকটিই অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ফলে বেসরকারি বিদ্যালয় কোটায় উপজেলার শতভাগ বৃত্তিই এককভাবে অর্জনের গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।

 

এ অর্জনের খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যালয়টির সাফল্য নিয়ে ব্যাপক প্রশংসা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা এবং সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থাপনার ফলেই এ অনন্য সাফল্য সম্ভব হয়েছে। এই অর্জন ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি পুরো বিদ্যালয় পরিবারের সম্মিলিত অর্জন। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এমন কৃতিত্বের ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net