1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের পুত্র।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বার (সাবেক) কলিম উল্রাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছবাহ মুলত কক্সবাজারে থাকেন। এদিন সন্ধ্যায় সে বাড়িতে আসছে। রাত ৮ টার দিকে তার ছোট ভাই বাড়িতে গেলে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের লাশ দেখতে পায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেয়া হয়। মিছবাহ ইতিমধ্যে প্রবাসে যেতে পাসপোর্ট -ভিসা এমনকি মেডিকেলও সম্পন্ন করেছে বলে শুনেছি।

 

ঈদগাঁও থানার  উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net