1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৪ বার

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।

 

 

‎শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

‎কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।

 

 

‎সভাপতির বক্তব্য মোসলেহ উদ্দিন  বলেন, জুলাই অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

 

‎গণমিছিলে কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, এবি পার্টি কুমিল্লা মহানগর সভাপতি জি. এম. সামদানীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়র নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net