1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২ বার

কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশীদ আজ ১৭ জুলাই সকালে দক্ষিণ চট্টগ্রামের সবজি ভান্ডার খ্যাত দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ ও বীজতলা উদ্বোধনকালে বলেছেন, কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

বর্তমান সরকারকে কৃষিবান্ধব উল্লেখ করে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের কৃষকদের পুনর্বাসনে বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পরে একই এলাকায় ক্ষতিগ্রস্ত প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বন্যায় অসুস্থ পশুদের মাঝে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গরু মালিকদের মাঝে গো-খাবার, বিভিন্ন জাতের ভ্যাকসিন ও ঔষুধ প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, সরেজমিন উইং পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-পরিচালক আপ্রু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, প্রাণি সম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আছিয়া রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, পরিচালক ট্রেনিং ডা. শাহাব উদ্দিন, পাবর্ত্য জেলা প্রকল্প পরিচালক ডা. নুরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। চন্দনাইশে ৪৫৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের মধ্যে দোহাজারীর ৫০ জনকে গো-খাদ্য, ভ্যাকসিন ও বিভিন্ন জাতের ঔষুধ বিতরণ করা হয়। অপরদিকে কৃষি বিভাগের ২৮ হাজার কৃষকের ১ হাজার ৯৫৫ হেক্টর আউশ ধান, ৯৮০ হেক্টর সবজি, ৭০ হেক্টর পেঁপে, ৫০ হেক্টর পান, আঁদা, হলুদ, ৩৫ হেক্টর আমন বীজতলা সম্পূর্ণ ক্ষতি গ্রস্ত হয়। এদের মধ্যে ১০০ জনকে ৫ কেজি করে ৫০০ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net